- - -

যুবককে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম

Print News

যুবককে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্বশত্রুতা বশতঃ এক যুবককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাঁতী গ্রামের মৃত মেরাজ আলীর ছেলে স্বপন আলীর (১৮) সাথে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করেন বলে সত্যতা মিলে জরুরী বিভাগে যোগাযোগ করা হলে ।

একই গ্রামের মোঃ আজহারুল মিয়ার ছেলে মোহাম্মদ মিয়া (১৮) ও আনোয়ার হোসেন ওরফে আলেকসানের ছেলে রাব্বি (১৭) সলাপরামর্শ করে বাড়ির পাশেই সেলু মেশিন ঘরে নিয়ে এই অতর্কিত হামলা চালায় বলে জানা যায় স্থানীয় সূত্রে । এর আগে স্বপন আলীর চোখে মরিচের গুড়ো ছিটিয়ে দেয়া হয় বলে নিশ্চিত করেন তার খালা নাজমা আক্তার (৪৫) । ঘটনার প্রত্যক্ষদর্শী লিপা আক্তার (২২) বলেন, চিৎকার-চেঁচামেচি শুনে ঘর থেকে বেড়িয়ে শুনি মোহাম্মদ মিয়া রাব্বিরে বলছে স্বপনের মাথাডা ফাডাইয়া দে ! এরপর দৌঁড়ে পালিয়ে যায় ওরা ।

মোহাম্মদ মিয়ার দাদী আছেন বানু (৬০) ও মা এসনেহার (৪২) ঘটনা স্বীকার করে বলেন, স্বপন আলী প্রায় সময়ই মোহাম্মদ মিয়াকে যৌন হয়রানি করতো । তাই দুই বন্ধু পরামর্শ করে মারধর করেছে ।

স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই । কারণ দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে একটু আড়ালে আছি ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাই নি । পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa