- - -

যাপিত জীবন

Print News

যাপিত জীবন

ফারজানা লুবনা

 

কত শূণ্যতা আর অপূর্ণতা নিয়ে,
আমাদের এই বেঁচে থাকা।
এই যে এক একটা মানুষ দেখি,
কত আনন্দ হাসি ঠাট্টায় মেতে আছে,
কিন্তু কেউ জানে না এই হাসির আড়ালে,
কত শত অপূর্ণতা নিয়ে এই পথ চলা এই বেঁচে থাকা।

তবু জীবন থেমে নেই চলছে তার নিয়মেই,
আছে শুধু বুকেরভেতর এক বুক,
হাহাকার আর হাহাকার!
তার খবর কি কেউ রাখে কোন দিন?
দিন শেষে যখন নিজের ঘরে ফেরে,
তখন থাকে শুধু এক বুক শূণ্যতা,
আর স্বপ্নের হাতছানি,
যা তাকে আবার নতুন করে বাঁচতে শেখায়,
শেখায় মায়াময় এক নতুন জীবনের,
নতুন দিনের খোঁজ করতে।

মানুষ যা পারে অন্য প্রাণী তা পারেনা,
কারন মানুষ ই এক মাত্র যে শেষ থেকে
আবার নতুন করে শুরু করতে পারে।
এইতো জীবন এইতো বেঁচে থাকার নতুন নাম স্বপ্নবাজ ,
স্বপ্নবাজ হয়ে পথ চলা!
যে কিনা জীবন বাজী ধরে স্বপ্নের খোঁজ করে।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa