- - -

মোরেলগঞ্জে ডরপের ওয়াশ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Print News

মোরেলগঞ্জে ডরপের ওয়াশ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে,হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায়,ডরপ এ্যাকসেস প্রকল্পের আয়োজনে ৩১আগস্ট রবিবার বেলা ১০ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা পর্যায়ে ওয়াশ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় ওয়াজ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান,সাংবাদিক ও যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি,,মা সংসদের ইস্পিকার সুফিয়া বেগম সাস্থ্য গ্রাম দলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এলাকার বিভিন্ন সমস্যা লিখিত আকারে তুলে ধরে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন। অংশগ্রকারীগণ খাসপুকুর সস্কার ও এলাকার চাহিদা ভিত্তিক ইউনিয়ন পরিষদের বরাদ্দগুলো করার সুপারিশ করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল সরকারি বিভাগ বিভন্ন প্রকল্প গ্রহন করেছে যা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে ও এলাকার উন্নয়নে সকলে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি ডরপের বিভিন্ন কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপ এ্যাকসেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সওকত চৌধুরী,সার্বিক সহযোগিতায় ছিলেন ডরপের সি.ডি.ও অলক দাস, আবদুল মান্নান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa