- - -

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর সহ আটক ৭

Print News

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর সহ আটক ৭

 

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের বৃহস্পতিবার ভোরে আটক করে যৌথবাহিনী। বাবুল হাওলাদার বাদী হয়ে তাদের নামে এই মামলা করেন। এ মামলায় তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa