
মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের চা শ্রমিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত
মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশের চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(০১ মে) শুক্রবার বিকাল ৫ টার দিকে বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন গৌড়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ন, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, শ্রমিক জোট নেতা সত্য রাজভর, উপজেলা জাসদের দপ্তর সম্পাদক টারজান আহমদ, সদস্য আব্দুল লতিফ কালা, পৌরসভা শাখার সহ সভাপতি মো: আব্দুল্লাহ, প্রচার সম্পাদক আশিক, সদস্য কৃষন কুন্ড প্রমুখ।
![]()









