- - -

মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় জাহাজী শ্রমিক ফেডারেশনের উদ্যোগেনৌ -শ্রমিক কর্মচারী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

Print News

মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় জাহাজী শ্রমিক ফেডারেশনের উদ্যোগেনৌ -শ্রমিক কর্মচারী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

 

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ও ১৪১ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল স্তরের শ্রমিক কর্মচারীসহ জাহাজী শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, নিরাপদ কর্মস্থল, সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের মাঝিরঘাট মোড়ে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজিঃনং-বি-২১৪৩, চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং- ২০৯০, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখা ও পতেঙ্গা থানা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‌্যালি নগরীর মাঝিরঘাট মোড়ে বিকাল সাড়ে ৩ টার সময় অনুষ্ঠিত হয়েছে| উক্ত শ্রমিক সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী| অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় নৌ -পরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক প্রতিনিধি নিয়ে আলাদা টাস্কফোর্স গঠনের দাবি জানান| শ্রমিকদের সুষ্ঠু কাজের পরিবেশ ও শ্রমিক হয়রানি বন্ধ করার জন্য মালিক পক্ষের প্রতি দাবি জানান| উক্ত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা এম.নুরুল হুদা চৌধুরী| উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাস্টার, চটগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক আকতার জামাল মাস্টার, ফেডারেশনের সহ সভাপতি আজগর হোসেন তালুকদার, রশিদ আহমেদ মাস্টার, সম্পাদক মন্ডলীর সদস্য সাজ্জাদ হোসেন জনি, মো: নাছির উদ্দীন চৌধুরী মাস্টার, মো: জয়নাল আবেদীন সুপারভাইজার, আলী আক্কাস, ইফতেখার হোসাইন, রাজু, মোহাম্মদ সেলিম, হেলাল, খলিলুর রহমান টিপু, মোহাম্মদ হাসান বাদশা, মো: নুরুল ইসলাম জনি, শাহাজাহান, সঞ্জিত দেব নাথ, জেলা কমিটির সাধারণ মো: আলাউদ্দিন, ইদ্রিছ, মো: আজমগীর, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মো: সেকান্দার, মো: নেজাম, মো: রায়হান, মো: বাদশা, মো: ইরফান প্রমুখ|

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa