- - -

মুসলমান

Print News

মুসলমান

মুহাম্মদ জায়নুল আলম

তারিখ:- ০৩/০৩/২০২৬ ইংরেজী।
———————–
মুসলমান! হয়ে গেছে খান খান!
তাই-সবখানে অপমান,
অপবাদ-অসম্মান!!

বিশ্বের মাঝে মুসলিম জাতি
আজ-সন্ত্রাস-জঙ্গী-রোহিঙ্গা খ্যাতি,
যেন-হিটলারের জ্ঞাতি!!

ইরাক-ইরান-সিরিয়া-আফগান,
রক্তের খুলি খেলা, চলে জান-দান,
ভাইয়ে নেয় ভাইয়ের গর্দান!!

আজ-আরবের মাটি, দুশমনের ঘাঁটি,
খুনে-খুনে লাল ফিলিস্তিন-
পাকিস্তান-আরকান!!

মরণের খাদ,বাঁকে-বাঁকে ফাঁদ,
মুসলিম বিশ্বে,বসিয়াছে আজ-
মুশরিক-নাস্তিকবাদ!!

তবু বোঝেনা, তবুও জানে না
ঘুমের ঘোরে মুসলিম জাত-
হয়ে বজজাত!!

ভুলে গেছি মোরা ওমর-
খৈয়াম-খালিদের উত্তরসূরী
মুসলিম জাতি!!

বনেছি খেলার পুতুল,ভুলেছি আপন গতি,
শুনেছি শোনা‌ কথা, হারিয়ে জ্ঞানের জ্যোতি!

পড়-প্রভুর নামে,লিখ আপন জ্ঞানে
শিখ সৃষ্টির রহস্য জ্ঞান,
থাক্ প্রভুর ধ্যানে।।

যে,জাতির রয়েছে চির সংবিধান,
অলঙ্ঘনীয় সে পুত-পবিত্র আল-কোরআন।

আজ কেন তারা দেশে-দেশে,
অপমান-অপবাদে ফকিরের বেশে?

রাসুলের পথ-সুফিদের মত,
শহীদের জানদান,
ভুলিয়া গিয়েছি সব!

তাই আমরা,অপমান অপবাদে
রিক্ত হস্তে ঘুরি দেশে-দেশে,
লাঞ্চিত-বঞ্চিত অবহেলিত
অপমান-অপবাদে!!

ভিক্ষের ঝুলি,জ্ঞানের খুলি
ধ্যানের নাই অবসর,
তাই-বিশ্ব চরাচরে আমাদের
নাই অগ্রসর।

এক অঙ্গের-এক বৃক্ষের
এক বৃন্তের ফুল-ফল।
জানিনা আজ সে ইতিহাস
আমরা এক‌ শরীরের
শ্বাস-প্রশ্বাস।

ভাইয়ে-ভাইয়ে ভেদাভেদ
গোত্রে-গোত্র সৃষ্টি
কারো প্রতি কেউ রাখি না দৃষ্টি।

ইহুদী-নাছরা-মুশরিক-খ্রিষ্টান,
মোদের করেছে খান-খান,
আজ-বহুদা বিভক্ত মুসলমান!

তাই আজ-আমরা
আঁধার রাতের পথ যাত্রী,
ঘুরপাক খাই-পথের দিশা নাই
ভাই-ভাইকে মারি,দিবারাত্রি।

শোষণ-শাসন যত সব খুন,
আজ-মুসলিম বিশ্বের এ যেন গুণ!

ও,আই,সি-র শ্বেত হস্তি
পশ্চিমা দালাল,
শত কোটি ব্যয়ে করে বন-ভোজন
তাদের গদি, করে নেয় হালাল।

অপসংস্কৃতির ভয়াল বিষাক্ত ছোবল,
মিডিয়ার দানে,বিদ্যুৎ বানে-করেছে কবল।

তুলিয়া ফণা,করেছে ফা’না
ছুটেছে লাবা,দিয়েছে হানা।
করেছে গ্রাস, ঈমানের হ্রাস,
সুরতে মুসলমান-সীরতে বেইমান!

তাই-আজ-আমরা,পশ্চাৎপদ দিশাহীন জাতি,
দুর্দশা-দুর্যোগ আমাদের সাথী।

কোর‌আন খানী,রাসুলের বাণী,ছাড়িয়া-দিয়াছি যখন,
হানাহানি দুর্ভিক্ষ-দুর্দিন ঘিরিয়া ধরেছে তখন!
বীরের জাতি,ভীরুর খ্যাতি
নিয়ে অধিষ্ঠ এখন!!

জল্লাদের দল,করে কোলাহল
ধরে পদতল,করে ঘোলাজল,
করে মুসলিম নিঃস্ব।
তাই,পদে-পদে সর্বহারা-
আজ মুসলিম বিশ্ব!
রক্তের খুলি-খেলা,আয়োজন করেছে শয়তানের দল।

ওরে মুসলিম-
জেগে উঠে আজ
হাতে নিয়ে ভীম,
বাজাও রণ-ভূমে শিহরণ তোলো
নিশি কে-কর দিন।

বকরের শীতল পরশ নিয়ে-
ওমরের সাহস বুকে নিয়ে,

হায়দারী হাঁকে,ডাক-ওরে-ডাক,
সত্য ন্যায়ে বিশ্ব সারা,জাগ-ভরে যাক।

জ্বলুক-পুনঃ আলোর বিজয় নিশান।।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa