- - -

মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত ২, গুরুতর আহত ৫

Print News

মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত ২, গুরুতর আহত ৫

 

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কান্দি এলাকায় সোমবার (২৭ এপ্রিল ) বিকেলের কালবৈশাখী ঝড় ও প্রাকৃতিক বিপর্যয় কেড়ে নিল ২টি তাজা প্রাণ। বজ্রপাতে মৃত্যু হয়েছে এক কৃষক ও এক গৃহবধূর। এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই জোড়া অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে প্রকাশ, মৃতদের নাম সদানন্দ দাস ও সবিতা ঘোষ। পেশায় কৃষক সদানন্দ সোমবার (২৭ এপ্রিল ) বিকেলে মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার ধারে একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে দাঁড়ান। ঠিক সেই সময় ঘটে ভয়াবহ বজ্রপাত। জানা যায়, সদানন্দের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তাঁর আশপাশে থাকা আরও কয়েকজন কৃষক ও আহত হয়েছেন। অপরদিকে, বাড়ির কাজ করার সময় প্রাণ হারান সবিতা ঘোষ নামে এক গৃহবধূ। রান্না বান্না শেষ করে তিনি যখন বাড়ির উঠানে পা রাখেন, তখনই আকাশ ভেঙে নেমে আসে বাজ। বিকট শব্দে বাড়ির উঠানেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতে আহত বাকি ৫ জনকে উদ্ধার করে দ্রুত বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa