- - -

মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭

Print News

মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭

 

 

মর্মান্তিক বাস দুর্ঘটনা মুম্বইয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারল বাস, পিষে দিল পথ চলতি মানুষকে। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৪০ জন। প্রাথমিকভাবে জানা যায়,, বাসের ব্লেক ফেল হওয়ার জেরেই এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (৯ ডিসেম্বর ) রাত ৯টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের কুর্লা পশ্চিম এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ‍্যে এসেছে সেখানে দেখা যায়, দ্রুত গতিতে ছুটে চলা বাসটি প্রথমে একটি অটো রিকশাকে ধাক্কা মারে। এরপর ২০০ মিটার দুরত্বের মধ‍্যে গাড়ি, মোটর সাইকেলের পররপর ধাক্কা মারতে থাকে। পিষে দেয় রাস্তার পাশ দিয়ে চলতে থাকা সাধারণ মানুষকেও। ভয়াবহ এই ঘটনা দেখে ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক বাসটিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনওভাবে বাসের ব্রেকে কিছু সমস‍্যা দেখা দেয়। যার ফলে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এই অবস্থায় চালক ব্রেক কষতে গিয়ে ভুল করে এক্সেলেটরে চাপ দিয়ে ফেলেন। তাতেই পরিস্থিতি এত ভয়াবহ আকার নেয়। এই দুর্ঘটনায় এখন ও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। দুর্ঘটনার পর থেকে চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa