- - -

মুন্সীগঞ্জে পুলিশ লাইন্সে কনস্টেবল চুড়ান্ত পদে নিয়োগ ফলাফল প্রকাশ

Print News

মুন্সীগঞ্জে পুলিশ লাইন্সে কনস্টেবল চুড়ান্ত পদে নিয়োগ ফলাফল প্রকাশ

 

মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ।

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানে মুন্সীগঞ্জ জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে (২৯ নভেম্বর) রাত ২১.০০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্যদ্বয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৪২ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৬৫১ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ২৭৩ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ১০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভাবে ৪২ জনকে মনোনীত করে মুন্সীগঞ্জ জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa