- - -

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Print News

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এ সময় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সভাপতি ফয়সাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রীতি বিশ্বাস’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর ১নং কার্যকরী উপদেষ্টা রোমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাভানা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত রাজবংশী, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন দ্বীপ, সহ সাংগঠনিক সম্পাদক সাজেদ হোসেন, অর্থ সম্পাদক আলিফ আক্তার, প্রচার সম্পাদক রাফসিন খান আকাশ, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য নুপুর রাণী দাসসহ সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দ ও জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বীগণ।

প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা ছিল ৩ জন করে। প্রতিটি দলের জন্য ছিল আলাদা আলাদা প্রশ্নের সেট, প্রতিটি সেটের প্রশ্নের বিষয়বস্তু ছিল, কবি নজরুল সরকারি কলেজ সংক্রান্ত, মুন্সিগঞ্জ জেলা সংক্রান্ত, সাধারণ জ্ঞান, আই-কিউ এবং ক্রীড়া (ক্রিকেট-ফুটবল)।

প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করে সকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা করেন। ১৬ দলের থেকে ফাইনালের জন্য নির্ধারণ করা হয় ৬ টি দলকে এবং সেখান থেকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হবে ফাইনালে বিজয়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa