- - -

মুক্তিযোদ্ধা হামিদুল হক শিকদারের ইন্তেকাল

Print News

মুক্তিযোদ্ধা হামিদুল হক শিকদারের ইন্তেকাল

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী গ্রামের শিকদার পাড়ার নিবাসী, বীরমুক্তিযোদ্ধা, নাট্যজন সাংস্কৃতিক সংগঠক জনাব হামিদুল হক শিকদার (৭৯) আজ সকাল দশটায় শিকদার পাড়াস্হ নিজ বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্নাল ইলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
আজ রাত আটটায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।এসময় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার পুলিশের একটি চৌকশ দল সরকারের পক্ষ থেকে এই বীরমুক্তিযোদ্ধা কফিনে শ্রদ্ধা জানান এবং কফিনে জাতীয় পতাকায় ডেকে বীরমুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এরপর সারোয়াতলী শিকদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম হামিদুল হক শিকদারের নামাজে জায়নাজা শেষে পারিবারিক করবস্হানে দাফন করা হয়।মরহুম হামিদুল হক শিকদারের মৃত্যুতে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোকও সমবেদনা জ্ঞাপন করেন এবং শোকাহাত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ যে মরহুম বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক শিকদার চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠন সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু’র ফুফাতো ভাই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa