- - -

মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন

Print News

মীরসরাই জনহিতকর, সামাজিক, ও মানবিক কাজে ছুটে আসা বিভিন্ন সংগঠনের একটি সম্মৃদ্ধ এলাকা। সেই সংগঠনগুলোর মধ্যে ব্যতিক্রমি কিছু জনকল্যাণমুখী কাজ নিয়ে আত্মপ্রকাশ করে ” মিরসরাই সমাজ কল্যাণ পরিষদ। সংগঠনটি আত্মপ্রকাশ করার পরে হতে অস্থায়ী কার্যালয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ তাদের নিজস্ব কার্যালয় হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার বেলা ৪:৩০ ঘটিকায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় ও সদস্য এস এম জাকারিয়ার কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলার ৯নং সদর ইউনিয়নস্থ সুফিয়া রোডের খান সুপার মার্কেটের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও নির্বাচন কমিশনার মাঞ্জুরুল হক রানা। এরপর এস এম জাকারিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মেজবাউল আলম, দপ্তর সম্পাদক কাজী সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন খান, প্রবাসী সদস্য সুমন, শুভাকাঙ্খী নূর নবী।
বিরতির পরে আমন্ত্রিত অতিথি মীরসরাই প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক নূরুল আলম কর্তৃক অফিসের শুভ উদ্ভোদন ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘ উদয় জনকল্যাণ সংস্থার সম্পাদক এফ এম সেলিম, সিপ্লাস টিভির মীরসরাই প্রতিনিধি সাংবাদিক বাবলু, সুফিয়া রোডস্থ খান সুপার মার্কেটের মালিক বিশিষ্ট সমাজসেবক তৌফিক খান, ৯নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আমীর হোসেন।
এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা অনুষ্ঠানের অতিথি আলমগীর হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নূরুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন – গতানুগতিক ধারার বিভিন্ন সংগঠনের মতো না হয়ে বরং এই সংগঠন যদি তাদের নেওয়া ব্যতিক্রমি উদ্যোগগুলো নিয়ে যথাযথো কাজ করে অচিরেই একটি প্রতিষ্ঠিত সংগঠনে রুপ নিতে পারবে। আর তার জন্য প্রয়োজন পদের লোভহীন, নিঃস্বার্থ কিছু উদ্যোমী কর্মীর। আমি আশা করি এবং বিশ্বাস করি তেমন কিছু কর্মী নিয়েই এই মিরসরাই সমাজ কল্যাণ পরিষদ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি এই সংগঠনের সকল জনহিতকর কাজে পাশে থেকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া অন্যান্য সকল অতিথিবৃন্দও তাদের যেকোন ধরণের সহযোগিতার কথা জানান।
সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি ও মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে সংগঠনের বিভিন্ন কাজকর্ম তুলে ধরে আগামীর কিছু মহৎ কাজের পরিকল্পনাও সবার সামনে তুলে ধরেন। অতঃপর সদস্য এস এম জাকারিয়ার পরিচালনায় দেশ, জাতি, ১৫ আগস্টের শহীদ ও অত্র সংগঠন এর সার্বিক কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa