- - -

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Print News

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

 

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন বিএনপি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল মুরাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবলু, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, বিএনপি নেতা সিরাজ মেম্বার, ডিপটি কোম্পানি, আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদল আহবায়ক ফারুক হোসেন, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম বাবলু, রাসেল, নুর হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দেশের মানুষ স্বৈরাচার হাসিনার দুর্নীতির আমলে আর ফিরে যেতে চায়না। জনগণের ভালোবাসা অর্জন করে আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা সজাগ থাকতে হবে। কোন অনুপ্রবেশকারী যেন দলের সুনাম নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa