- - -

মিরপুর বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ উদযাপন

Print News

মিরপুর বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ উদযাপন

 

ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি। ৭ এপ্রিল সকাল দশটায় রাজধানীর মিরপুরের উষা শিক্ষা নিকেতন মাঠে সহমর্মিতার ঈদ আয়োজন করেছে রাজধানীর মিরপুর বন্ধুসভা।

এই আয়োজনে ঈদ উপহার হিসেবে মিরপুরের অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের নতুন রঙ্গিন জামা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে শিশুরা অনেক খুশি। ঈদ উপহার পেয়ে শিশুরা বলেন “নতুন কাপড় পেয়ে আজকে খুব ভালো লাগছে”। একজন বৃদ্ধা বলেন “পোলা মাইয়া লইয়া এবার খুশিতে ঈদ করুম”। মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।

IMG 20240408 WA0004 300x225

 

মিরপুর বন্ধুসভা আয়োজিত এই সহমর্মিতার ঈদ কর্মসূচি অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বরেণ্য অধ্যাপক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষায় একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। এ সময় তিনি শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সমাজকল্যাণ সেবা সংঘের সাবেক মহাসচিব ও প্রাইভেট প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মোঃ নুরুল আমিন ও ঊষা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মোঃ রুবেল হোসেন।

প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু বলেন মিরপুর বন্ধুসভার এই সুন্দর আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। মানবিক কাজে এগিয়ে আসা ও সমাজে মানবিক মানুষ তৈরি করতে মিরপুর বন্ধুসভা কাজ করছে জেনে খুবই ভালো লাগলো। মিরপুর বন্ধুসভার সাথে সংশ্লিষ্ট থেকে যারা কাজ করছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। এই আয়োজন হৃদয়ের সাথে সম্পৃক্ত। এই অনুষ্ঠানে এসে শিশুদের হাসি দেখে আমার খুব শান্তি লাগছে।

মোঃ নুরুল আমিন বলেন অসহায় দরিদ্র মানুষ যারা অর্থের অভাবে সুন্দর জামা কাপড় পরিধান করতে পারেনা ভালো খাবার খেতে পারে না সেসব মানুষদের পাশে দাঁড়িয়েছে মিরপুর বন্ধুসভা যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের এই মানবিক কাজ অব্যাহত থাকুক প্রতিনিয়ত ভালোর সাথে কাজ করুক এটাই প্রত্যাশা করি।

মোঃ রুবেল হোসেন বলেন ঈদ উপলক্ষে কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটিয়েছে মিরপুর বন্ধুসভা। মিরপুর বন্ধুসভার এই বন্ধুরা তাদের নিজের জমানো অর্থ ও শ্রম দিয়ে মহৎ কাজগুলো করে যাচ্ছেন যা সত্যি প্রশংসার দাবিদার। তাদের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই ভালো লাগছে।

মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন মিরপুর বন্ধুসভা সহমর্মিতার ঈদের মতো প্রতিনিয়ত সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে এবং মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে। মানবিক মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সেই পথেই আমরা এগিয়ে যাচ্ছি।

মিরপুর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়া বলেন ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে ঈদ উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে। তাদের হাস্যজ্জল মুখগুলো মনে প্রশান্তি বয়ে আনে।

পুরো আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে নিরলস ভাবে কাজ করেছেন মিরপুর বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আব্দুস সোবহান শোভন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আদিত্য কুমার দে ও আলামিন মৃধা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa