
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসীর সংবাদ সম্মেলন
চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ায় সেচ প্রকল্পের পাম্প নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী আবুল হাসেম এর বিরুদ্ধে আওয়ামী দোসর মোহাম্মদ আজীজ এর দায়েরকৃত হয়রানীমুলক, ভিত্তিহীন, মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।
২৩ ফেব্রুয়ারী রোববার সকালে উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সম্মেলনে ভুক্তভোগী আবুল হাশেম লিখিত বক্তব্যে করে বলেন, কৃষকদের কথা চিন্তা করে বিগত ৩০ বছর ধরে ধারাবাহিক ভাবে কৃষকদের মাঝে পানি সেবা দিয়ে আসছিলাম। কিছুদিন আগে আমি প্রবাসে থাকাকালীন সময়ে কৃষক আজীজকে স্কীমটি দেখাশোনার দায়িত্ব দিই। আমার প্রবাস থাকার সুযোগে আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় আমার স্কীমটি দখল করে নেয় এবং মেশিনটিও লুট করে নিয়ে যায়। দেশে ফিরে প্রতিবাদ করলে আমার উপর চড়াও হয়ে নানা রকম হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে তিনি সেটি মিমাংসা করে দেন। সেটি অম্যান্য করে পূণরায় আমাদের উপর হামলা চালালে আমি বিজ্ঞ আদালতে দ্বারস্থ হই। গত ১৭ ফেব্রুয়ারি দলবল নিয়ে আমার পরিবারের উপর হামলা করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলা দায়ের করে। আমি এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের পক্ষে মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ জিমাম, ফরিদা ইয়াছমিন এবং এলাকাবাসীর পক্ষে আবদুল গফুর, মোহাম্মদ ফোরকান, আবদুল রহমান, মোহাম্মদ শফি, শেখ আহমদ ও আরফাত সহ উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
![]()









