- - -

মানাপ নওগাঁ’র জননী সাহসিকা সুফিয়া কামাল পদক প্রদান

Print News

মানাপ নওগাঁ’র জননী সাহসিকা সুফিয়া কামাল পদক প্রদান

 

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত অদ্যই ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মানাপ কার্যালয়ে জননী সাহসিকা সুফিয়া কামাল পদক প্রদান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদক প্রদান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উত্তম সরকার সভাপতি, মানাপ নওগাঁ ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। সভা পরিচালনা করেন আব্দুল হাই সিদ্দিকী সিটু সাধারণ সম্পাদক, মানাপ নওগাঁ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) মুক্তিযুদ্ধের ও অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, নারী-পুরুষ সাম্যের ভিত্তিতে, মানুষের কল্যাণে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকল অসংগতি নাটকের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করে আসছে অদ্যবধি পর্যন্ত। মানাপের জয় সুনিশ্চিত হবেই একদিন।

শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক বিশেষ অবদান রাখায় সুপরিচিত ষাট দশকের নাট্যশিল্পী সৈয়দা মেহেরুন্নেছা ডলি কে জননী সাহসিকা সুফিয়া কামাল পদক প্রদান করতে পেরে মানাপ পরিবার গর্বিত।

এ পর্যায়ে উপস্থিত ছিলেন, মানাপ নওগাঁর উপদেষ্টা মানবতাবাদী চন্দন দেব ও মাহফুজুর রহমান মাফুজ।

সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলী, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান অন্তর, মোঃ নুর আলম, নাট্য পরিচালক ও পৌর সাবেক সাংগঠনিক সম্পাদক মিদুল হাসান। সহ-সভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য মিনা বেগম, পারভেজ, প্রিন্স, রুহুল আমিন, এস এম রায়হান আলী, নাহিদ হোসেন, নাসির উদ্দিন, বাপ্পি দেবনাথ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa