- - -

মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প

Print News

মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প

 

দিনাজপুরের পার্বতীপুরে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং টি.এম হেলথ কেয়ার ও ইমদাদ সিতারা খান কিডনী সেন্টারের সার্বিক সহযোগিতায় টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলার ভবানীপুর শেরপুরে “প্রজেক্ট: মানবিক উপহার (টিউবওয়েল স্থাপন)” এর আওতায় ৩টি টিউবওয়েল স্থাপন সহ “ফ্রী মেডিকেল ক্যাম্প” এর মাধ্যমে দুই শতাধিক অসহায় ও গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আয়োজনে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন, টি.এম হেলথ কেয়ার এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং হাবড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: সোহরাওয়ার্দী।

এসময় আরও উপস্থিত ছিলেন, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য ও ফুলবাড়ী শাখা’র সাধারণ সম্পাদক আসাদ সরকার, কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য নাইম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa