- - -

মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

Print News

হাটহাজারীস্থ ১৪নং শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল খালেক
মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষায়
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে পরিবেশ সুরক্ষা অন্যতম। এই ১০টি উদ্যোগ সাধারণ মানুষের জন্য। ইতিমধ্যেই আমাদের সাধারণ মানুষ এই ১০টি উদ্যোগের সুফলও ভোগ করছে। পরিবেশ সুরক্ষা নিয়ে চান্দগাঁও, কুয়াইশ, বুড়িশ্চর, মোহরা এলাকার মানুষ ভীষণ কষ্টে আছে। কারণ মিল-ফ্যাক্টরির দূষিত কালো বর্জ্য ও বিষাক্ত পানি ব্রাহ্মণ সাঁই খাল হয়ে অনন্যা সংলগ্ন ছোট খাল দিয়ে কুয়াইশ খাল এবং কৃষ্ণখালী খালের মাধ্যমে সরাসরি হালদা এবং কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এ কারণে হালদা ও কর্ণফুলী দুটি জাতীয় নদীর পানি ভীষণভাবে দূষিত হচ্ছে। যেটি সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১০ জুন সকাল ১০টায় চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী উপজেলাস্থ ১৪নং শিকারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চট্টল ইয়ুথ কয়ারের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক উপরোক্ত বক্তব্য রাখেন।

এম. লোকমান হাকিম মেম্বারের সভাপতিত্বে অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টল ইয়ুথ কয়ার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লায়ন সুজিত দাশ অপু। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. আইয়ুব, মো. জাহাঙ্গীর আলম, মো. মনজুর আলম চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মো. আলমগীর চৌধুরী, কয়ারবন্ধু সুজিত চৌধুরী মিন্টু, সমাজসেবক বিদ্যুৎ ভট্টাচার্য্য। আগামী বুধবার ১৪ জুন চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় প্রোগ্রাম রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa