- - -

মাদক বিরোধী অভিযান : আটক ৫৬

Print News

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
২৩ আগস্ট সকাল ৬টা থেকে ২৪ আগস্ট সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৫২ হাজার ৯৬২ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, তিন বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশি মদ ও ৪০টি ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেফতার ৫৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa