- - -

মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ২০ রবিউল আউয়াল

Print News

মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ২০ রবিউল আউয়াল

 

মাইজভাণ্ডার দরবার শরীফে ২০ রবিউল আউয়াল ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও সুলতানে সালতানাত, অছিয়ে গাউসুলআজম, খাদেমুল ফোকরা, মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এর চান্দ্রবর্ষ ওফাত দিবস আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪খ্রি. মঙ্গলবার বা’দ আছর থেকে মাইজভাণ্ডার শারীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিলে ছদারত করবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী আলহাজ্ব ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)। ব্যবস্থাপনায় গাউছুলআজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদার্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিল। উক্ত মাহফিলে সকল আশেকানে মাইজভান্ডারীগণকে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa