- - -

মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক মাহফিল বৃহস্পতিবার

Print News

মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক মাহফিল বৃহস্পতিবার

আগামী ২৬ অক্টোবর ২৩ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রাঙ্গনে হযরত গাউসুল আজম মাইজভান্ডারীর আনুগত্য দোয়ার মেহেরাব হুজুরা শরীফের সম্মুখে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী যৌথ ব্যাবস্থপনায় মহামান্য আওলাদে রাসুল (দ:) ও আওলাদে গাউসুলআজম মাইজভান্ডারী,মোন্তাজেম,জিন্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী সভাপতি মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসূফি
ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.)
এর ছদারতে পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও নিয়মিত মাসিক মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।

বাদ মাগরিব হতে হযরত কেবলা কাবার পবিত্র রওজা শরীফে মিলাদ, ক্বিয়াম, জিকির ও বাদ এশা জেয়ারতে তাওয়াফ, পবিত্র ফাতেহা ইয়াজদাহুম ও মাসিক সামা মাহফিল অনুষ্ঠিত হবে ।

উক্ত মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জেলা সমন্বয় কমিটি, উপজেলা সমন্বয় কমিটি, দায়রা ও আঞ্চলিক শাখার সকল সম্পাদক, সদস্যবৃন্দসহ সকল আশেকানে মাইজভান্ডারীগনকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আঞ্জুমানের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক।

উক্ত ফাতেহা ইয়াজদাহু ও মাসিক মাহফিলে সকলে আদবের সহিত উপস্থিত হয়ে মাহফিল কে সাফল্যমণ্ডিত করে মহান গাউছে পাকের অশেষ ফয়েজ রহমত ও বরকত হাসিল করুন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa