- - -

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সংলাপ ২০২৪ শুরু

Print News

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সংলাপ ২০২৪ শুরু

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক সংলাপ-২০২৪ গত ১২ জুলাই মীরসরাই উপজেলার আওতাধীন শাখা কমিটি সমুহের সাথে সংলাপের মাধ্যমে শুরু হয়েছে। সকাল ১০.০০ ঘটিকায় মীরসরাই পৌরসভার সম্মেলন কক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ -এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে ও মীরসরাই উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য মোঃ শেখ মজিবুর রহমান(বাবুল), মোঃ হুমায়ুন কবির মাষ্টার ও জনাব মোহাম্মদ দিদারুল আলম, উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, মোঃ আবু তাহের সবুজ, মোহাম্মদ ইব্রাহীম, মোঃ কামরুল হাসান প্রমুখ।
সংলাপে পবিত্র কোরআনুল কারীম হতে তেলাওয়াত করেন মোঃ ইফতেখার হাসান সিহাব, নাতে রাসুল ( সাঃ) পাঠ করেন মীরসরাই বাজার শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাসেল ও মাইজভান্ডারী কালাম পাঠ করেন দক্ষিণ গোভনীয়া মীরসরাই পৌরসভা শাখার সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সংলাপে শাখা কমিটি সমুহের পক্ষে বক্তব্য রাখেন বড় দারোগাহাট শাখার সভাপতি মো: তৌহিদুল ইসলাম মাফুজ, ও চরশরৎ শাখার সিনিয়র সহসভাপতি মোঃ আবদুল আজিজ,উপজেলা সাংগঠনিক সমন্বয়কারীগণের পক্ষে সাংগঠনিক প্রতিবেদনসহ বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহীম। পরবর্তীতে কেন্দ্রীয় পর্ষদ নেতৃবৃন্দ শাখা কমিটি সমুহের সাথে স্ব স্ব শাখার সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য,সাংগঠনিক সংলাপ ২০২৪ এর আওতায় দেশ ও বিদেশের আটশতাধিক শাখা কমিটির সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ উক্ত সংলাপে অংশ গ্রহণ করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa