
মহারাষ্ট্রে আত্মসমর্পণ ১১ মাওবাদী
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে বুধবার (১ জানুয়ারি ) আত্মসমর্পণ করলেন গড়চিরৌলি বিদর্ভ অঞ্চলের ১১জন মাওবাদী নেতা-নেত্রী। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন পিপলস লিবারেশন গেরিলা আর্মির কমান্ডার তথা দন্ডকারণ্য জোনাল কমিটির নেত্রী বিমলাচন্দ সিদাম ওরফে তারাক্কা। সম্পর্কে তিনি নিহত মাওবাদী নেতা মাল্লোজ্বলা কোটেশ্বর রাও ওরফে কিষেণ জির ভ্রাতৃবধূ। তাঁর স্বামী মাল্লোজ্বলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে বিবেক ওরফে সোনু সিপিআইয়ের ( মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য। মাওবাদী বিরোধী অভিযানের প্রেক্ষিতে বিমলার আত্মসমর্পণ সাম্প্রতিককালের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
![]()









