- - -

মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Print News

মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

 

মহাদেবপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে আলমগীর হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আলমগীর এনায়েতপুর ইউনিয়নের তিলন গ্রামের মৃত আবুল খয়েরের ছেলে। এর আগে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে আলমগীর হোসেনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ছাত্রী চান্দাশ ইউনিয়নের রামচরণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা-মা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। আর ওই ছাত্রী উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে অবস্থিত একটি মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করত। অন্য দিনের মতো ২৫ এপ্রিল রাতের খাবার খেয়ে সে সহপাঠীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। ওই দিন রাত ১১টার দিকে শিক্ষক আলমগীর কৌশলে ওই ছাত্রীকে নিজ ঘরে ডেকে ধর্ষণ করে। ওসি রুহুল আমিন বলেন, মঙ্গলবার রাতে মামলা হওয়ার পরই আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa