- - -

মহাদেবপুরে জমি নিয়ে পূর্ব শত্রু তার জেরে সন্ত্রাসী কায়দায় হামলা ও প্রাণনাশের হুমকি

Print News

মহাদেবপুরে জমি নিয়ে পূর্ব শত্রু তার জেরে সন্ত্রাসী কায়দায় হামলা ও প্রাণনাশের হুমকি

 

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউপির দশকলোনী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় হামলা ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১ ঘটিকায় দশকলোনী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃত মনছের আলীর ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫০) থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মো: আব্দুর রাজ্জাকের শুশুর ইসমাইল হোসেনের সাথে ভোদলা,লালচান,রেজাউল, আয়েজউদ্দীন ও খোকনের সাথে বাড়ির জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।ঘটনার দিন দুপুর ১ ঘটিকায় ইসমাইল হোসেনের বসত বাড়িতে পরিবারের লোখজনের উপর ভোদলাসহ সকল বিবাদী ইসমাইল হোসেনের বাড়িতে দেশীয় ধারালো রামদা দিয়ে কুপায় এবং হাতে থাকা বাঁশের লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন।এতে ইসমাইল হোসেনের স্ত্রী মালেকা বেগম(৬০) গুরুতর আহত হন। আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে মহাদেবপুর সদর হাসপাতালে ভর্তি করান এবং তার মাথায় ৮ টি সেলাই দেওয়া হয়।ইসমাইল হোসেনের পরিবারের লোকজনদের কে দেশি অস্ত্র দেখাইয়া বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেই।তাদের চিকিৎসা বাবদ প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,দেশে চলমান অবস্থা ভালো না থাকায় কোন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa