- - -

মর্মান্তিক! বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সন্তানের খবর পেয়ে বাড়ির পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবার 

Print News

মর্মান্তিক! বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সন্তানের খবর পেয়ে বাড়ির পথে দুর্ঘটনায় প্রাণ গেল বাবার

 

মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলা। সেখানে কয়েক ঘন্টার ব‍্যবধানে মৃত্যু হল শিশুপুত্র ও বাবার। সকালে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩ বছরের সন্তানের। অফিসে বসেই ছেলের মৃত্যুর খবর পান বিষ্ণুকুমার জয়সওয়াল। দ্রুত মোটরবাইক চেপে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনাটি সোমবার (২৩ জুন) সকালের। বিষ্ণুকুমার জয়সওয়ালের খুদে সন্তান খেলার সময় বিদ‍্যুস্পৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়  শিশুটির। অফিসে বসেই সেই খবর পৌঁছায় বিষ্ণুকুমারের কাছে। তাঁর গ্রামের বাড়ি রসুলাবাদে। দ্রুতগতিতে বাইক চালিয়ে বাড়ির পথে রওনা দেন তিনি। মাঝপথে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিষ্ণুকুমারের।গুরুতর আহত ব‍্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আগে থেকেই শিশুর মৃত্যুতে যখন শোক সন্তপ্ত অবস্থায় ছিল গোটা পরিবার। সেই সময়ে বিষ্ণুকুমারের মৃত্যুর খবর এসে পৌঁছায় বাড়িতে। তীব্র বেদনায় দিশাহারা আত্মীয় স্বজনরা। পুলিশ উভয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি এবং চালকের সন্ধান করছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa