
মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির শুভ অভিষেক ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৪-২০২৬) শুভ অভিষেক ও বার্ষিক সাধারণ সভা মন্দাকিনী শিব মন্দিরে অনুষ্ঠিত হয়।
শ্রীমতি পিয়াল চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জয়টু কুমার শীলের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজন।
প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত প্রধান উপদেষ্টা শ্রী মাইকেল দে।
মহান অতিথি ছিলেন উপদেষ্টা এডভোকেট উত্তম কুমার মহাজন, অধ্যাপক সবুজ নাথ, ডাঃসুব্রত চৌধুরী।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সমীর পাল, নির্মল দেবনাথ (লিটন), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল কান্তি দেব, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, রূপেন পাল ,ডাঃ অজিত দে (সুজন), সুমন বণিক, সাধন দে, সহ-সাধারন সম্পাদক বাবলা দে, অর্থ সম্পাদক অনিল চন্দ্র সেন, সহ-অর্থ সম্পাদক মাষ্টার সাধন নাথ, তপন পাল, ছোটন দাশ, কানু শীল, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মানস চক্রবর্তী, দয়াল শীল, লিটন নাথ, মানিক নাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন ডাঃ বরুণ আচার্য বলাই, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল শীল, সাংবাদিক বাবলু দাশ, সাংস্কৃতিক সম্পাদক সুজন কান্তি নাথ সুজয়, সুজন শীল, উত্তম শীল,পন্ডিত তরুন আচার্য্য কৃষ্ণ, আইন বিষয়ক সম্পাদক মুন্সি বিজয় বণিক, এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ প্রমূখ।
সভায় আগামী ৫ ও ৬ এপ্রিল ২০২৪ ইং মন্দাকিনী স্নান ও মেলা সাড়ম্ভে উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
আগামী ৩ বছর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়।
পরবর্তী প্রস্তুতি সভা আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩ ঘটিকায় মন্দাকিনী শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
![]()









