- - -

মন্তব্য কলাম

Print News

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়ভার প্রজাতন্ত্র নামক একটি রাষ্ট্র ব্যবস্থা কোনভাবে এড়াতে পারে না!

উজ্জ্বল বিশ্বাস :

জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি জনগণের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে না পারে, সামান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যর্থ হয় তাহলে স্থানীয় জনপ্রতিনিধির সাধারণ জনগণের কাছে দায়ভার স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, টানা বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ড্রেনে পড়ে সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চ.সি.ক ১ নম্বর ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিক্ষার্থীর নাম নিপা পালিত (১৮)। তিনি ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন নিপা।

নিপা পালিতের বড় ভাই বাদল পালিতের বরাত দিয়ে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব জানান, নিহত শিক্ষার্থী নিপা পালিত আমাদের কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে সকালে পরীক্ষা দিতে আসার সময় বাসার অদূরে একটি ড্রেনে পড়ে যায়। সে মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে আমরা জেনেছি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তার বিদেহী এই আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে আরও সচেতনতার সাথে চলাফেরা করার অনুরোধ রইল।

উজ্জ্বল বিশ্বাস
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

 

বি : দ্র : লেখাটি উজ্জ্বল বিশ্বাস এর ফেইসবুক ওয়াল থেকে সংগ্রহ করা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa