- - -

মনোহরদীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Print News

মনোহরদীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

নরসিংদীর মনোহরদীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে দূর্গাপূজা উদযাপনের পূর্বপ্রস্তুতির খোঁজখবর নেন এবং আসন্ন দূর্গাপূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃজুয়েল হোসেন সহ উপজেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa