- - -

মনোচিকিৎসক বিধান রঞ্জন রায়কে দেওয়া হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব

Print News

মনোচিকিৎসক বিধান রঞ্জন রায়কে দেওয়া হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব

সম্প্রতি বন্যায় মানুষ শরীরিক, আর্থিক, অবকাঠামোগত দিকের পাশাপাশি যে- মানসিক দিক থেকেও ক্ষতির সম্মূখীন হয়েছে; তা আমাদের গনমাধ্যম তুলে আনছে না। এতে করে এই প্রসংঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবি ও নীতি নির্ধারকগনও যেমন এ বিষয়ে মনযোগ দিচ্ছে না; তেমনি পরিকল্পণা বা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা নিশ্চিত করার জন্য কোন কর্মসূচী এবং যৌক্তিক বরাদ্দও রাষ্ট্র রাখছে না।

আশ্চর্যর বিষয় হচ্ছে-বর্তমান উপদেষ্টা পরিষদে একজন মনোচিকিৎসক অন্তর্ভুক্ত আছেন!!! তিনি কেন অপরাপর উপদেষ্টাদের কাছে বর্তমান পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়টির গুরুত্ব ও প্রয়োজন তুলে ধরছেন না?

বিশেষ করে ‘পোষ্ট ট্রমাটিক স্ট্রেস ডিজওর্ডার (PTSD)’ এর মোকাবেলা করার জন্য দক্ষ জনবল গড়ে তোলা ও সেবা প্রদানের জন্য কোন প্রস্তুতি বা পদক্ষেপ নিচ্ছেন না?

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ উপদেশক হিসাবে নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুল আলম ইতোপূর্বে ঘটে যাওয়া কোটা মূভমেন্ট করতে গিয়ে তরুন সমাজ নানামূখী ট্রমার শিকার হয়েছে বলে তার এক বক্তব্যে উল্লেখ করেছেন। সেই সাথে সৃষ্ট এই ট্রমা মোকাবেলায় বা ব্যবস্থাপনায়ও যে নেই কোন মনবৈজ্ঞানিক স্বাস্থ্যসেবার উদ্যোগ তাও ব্যাক্ত করেছেন।

তা থেকে আমরা উপলব্ধী করতে পারছি মানসিক বিপর্যয়ের মধ্যে থাকা চলমান আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য নেওয়া প্রয়োজন যথাযথ মনো-সামাজিক স্বাস্থ্যসেবা।

সম্মানীত উপদেষ্টা মনোচিকিৎসক বিধান রঞ্জন রায় কে দেওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করে বা একের অধিক মন্ত্রণালয় হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আনা অতিব গুরুত্বপূর্ণ ও জরুরী। কারণ তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে এই ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ দেওয়া অত্যাবশ্যক।

পাশাপাশি তার সাথে সহযোগী হিসাবে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিজ্ঞানে সংশ্লিষ্ট পেশাগত দিক সাইকোথেরাপিধর্মি সেবা নিশ্চিত করতে একজন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ একাডেমীশিয়ানকেও যুক্ত করা দরকার। যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটি দেশে মনো-সামাজিক স্বাস্থ্য সেবা খাত সু-সংগঠিত ও সমৃদ্ধ হয়।

বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ এবং বরাবরই নানান চড়াই-উৎরাই এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অর্ধশতাব্দীর পরও এই দেশে নেই গুনগত মানের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাপনা। সংকট রয়েছে সংশ্লিষ্ট পেশাজীবীরও।

‘ওয়ান টু ওয়ান’ ধারণায় প্রদত্ত মনোস্বাস্থ্য সেবার কর্ম-কৌশল এর বিদ্যায়তনিক পাঠের পাশাপাশি ‘গ্রুপ সাইকোথেরাপি’ এর সর্বাধুনিক বিভিন্ন প্রয়োগশৈলী বিশেষ করে ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ এর একাডেমীক পাঠ ও পাঠ্যক্রম প্রণয়ন করাও জরুরী।

সহিংসতা ও বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে যে মনো স্বাস্থ্য বিপর্যয় ঘটেছে তা থেকে মানসিকভাবে বিপর্যস্থ মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এখনি উদ্যোগ নেওয়া অত্যাবশ্বক।

পাশাপাশি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘সাইকোলজী’, ‘ক্লিনিক্যাল সাইকোলজি’ ‘এডুকেশনাল এন্ড প্রফেশনাল সাইকোলজি’ বিভাগের পাশাপাশি ‘এক্সপ্রেসিভ সািইকোথেরাপি’ বিভাগ চালু করা সময়ের দাবী।

উল্লেখিত পর্যালোচনা বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছি- যেন অনতিবিলম্বে মনোচিকিৎসক বিধান রঞ্জন রায়কে দেওয়া হোক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

নিবেদক
মোস্তফা কামাল যাত্রা
Email: ed.utsabd@gmail.com

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa