- - -

মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী, মৃত ৯

Print News

মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী, মৃত ৯

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারতের  মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদতরী। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জন পর্যটকের। ওই প্রমোদ তরীতে ৩০ জন পর্যটক ছিলেন বলে জানা গেছে। ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জল থেকে তোলা হয়েছে ৯টি মৃতদেহ। বাকিদের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে জানা গেছে, যখন গভীর জলাধারের মাঝখানে পৌঁছে গিয়েছিল প্রমোদতরীটি, সেই সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় সেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে জলাধার থেকে ১৫ জনকে উদ্ধার করেছে ডুবুরির দল। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ তদারকি করছেন জব্বলপুরের কালেক্টর রাঘবেন্দ্র সিং এবং জেলার পুলিশ আধিকারিকরা। শুরুতে স্থানীয় উদ্ধারকারী দল কাজ করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা ও করা হয়েছে বলে জানা গেছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa