- - -

মণিপুরে ২ সহকর্মীকে খুন করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

Print News

মণিপুরে ২ সহকর্মীকে খুন করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

 

 

নিজের ২ সহকর্মীকে গুলি করে খুন করে নিজেকেও গুলি করে আত্মঘাতীর অভিযোগ উঠল ভারতের মণিপুরের এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। আরও অভিযোগ, তাঁরই ছোড়া গুলিতে আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাত ৮ টায় মণিপুরের রাজধানী ইম্ফলের ল‍্যামসাংয়ে সেনা ছাউনিতে ওই নৃশংস হামলার ঘটনা ঘটেছে বলে দাবি প্রত‍্যক্ষদর্শীদের। অভিযুক্ত জওয়ান বাহিনীর ১২০ তম ব‍্যাটেলিয়নের সদস্য ছিলেন বলে মণিপুর পুলিশ এক্স হ‍্যান্ডলে দাবি করেছে। তিনি নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি ছোড়েন বলে অভিযোগ। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআরপিএফের সিনিয়র আধিকারিকরা। আহত জওয়ানদের দ্রুত ইম্ফলেরই রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়েছে। মণিপুর পুলিশ এক্স হ‍্যান্ডলে জানিয়েছে, এক দুর্ভাগ্যজনক ঘটনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাত ৮টায় ইম্ফলের পশ্চিম জেলার ল‍্যামসাংয়ে সিআরপিএফ ছাউনির মধ‍্যেই সম্ভবত ” ভ্রাতৃঘাতী ” এক হামলার ঘটনা জানা গেছে। এক সিআরপিএফ জওয়ান নিজেরই ২ সিআরপিএফ সহকর্মীকে গুলি করে হত্যা ও ৮ জনকে আহত করেন বলে জানা গেছে। পরে তিনি নিজেও ওই বন্দুকের সাহায্যেই আত্মহত্যা করেছেন। ওই জওয়ান ১২০ তম ব‍্যাটেলিয়নের সদস্য ছিলেন। হামলার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও সিআরপিএফের সিনিয়র আধিকারিকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa