- - -

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে গুলি, ২ জওয়ানের মৃত্যু 

Print News

মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে গুলি, ২ জওয়ানের মৃত্যু

 

আসাম রাইফেলসের কনভয় লক্ষ্য করে গুলিবষণ মণিপুরে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় এই হামলায় ২ জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪ জন। তাঁদেরকে নিকটস্থ হাসপাতালে ভতি করা হয়েছে। মণিপুরের রাজধানী ইম্ফলের উপকন্ঠে এই হামলাটি সংগঠিত হয়েছে। জানা গেছে, অপরিচিত এক বন্দুকধারী চূঁঁড়াচাঁঁদপুর ও ইম্ফলের মাঝামাঝি নাম্বোল সাপাল লেইকাই এলাকায় ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী আসাম রাইফেলসের কনভয় লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর এলাকায় বিপুল পরিমানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। চিরুনি তল্লাশি শুরু হয়েছে। এ ঘটনায় মণিপুরের রাজ্য রাজ্যপাল অজয় কুমার ভাল্লা হামলার ঘটনায় তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই ধরনের হিংসার ঘটনা কখনই  সহ্য করা হবে না।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa