- - -

মণিপুরের মুখ‍্যমন্ত্রীর বাড়ির অদূরে মিলল বোমা ! তদন্ত শুরু 

Print News

মণিপুরের মুখ‍্যমন্ত্রীর বাড়ির অদূরে মিলল বোমা ! তদন্ত শুরু

 

 

দেড় বছরের ও বেশি সময় ধরে গোষ্ঠী হিংসায় উত্তপ্ত ভারতের মণিপুর রাজ‍্য। এই আবহেই সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির অদূরে মিলল বোমা। এই ঘটনার পরেই মুখ‍্যমন্ত্রী বীরেনের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। কিভাবে ওই বোমা সেখানে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ইম্ফল পূর্ব জেলার লুয়াংশাংবামে বীরেনের বাড়ির অদূরে মর্টার বোমা উদ্ধার হয়। তবে এটি মণিপুরের মুখ‍্যমন্ত্রীর সরকারি বাসভবন নয়। তাঁর ব‍্যক্তিগত এই বাড়িতে মাঝে মধ‍্যেই এসে থাকেন বীরেন। বোমা উদ্ধারের সময় বীরেন সেই বাড়িতে ছিলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আরও জানায়, ৫১ মিলিমিটার দৈর্ঘ্যের বোমাটি মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ) সকালে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের একাংশের অনুমান, সোমবার (১৬ ডিসেম্বর ) রাতে বোমাটি কেউ নির্দিষ্ট দূরত্ব থেকে ছুঁড়ে ছিলেন। কিন্তু কোনও কারনে সেটি ফাটেনি। তবে বোমাটি ফাটলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn