- - -

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

img 20261115 wa0158
Print News

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপের ৩০ বোতল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা সিরাপটি মাদকদ্রব্যের নতুন সংযোজন হিসেবে সামনে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামের একটি ধানক্ষেতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপের ৩০ বোতল জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa