- - -

ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

“স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগন্জ জেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে (৮ জুন) শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

জনসচেতনতায় ভূমি আইন ও আধুনিক ভূমি ব্যবস্হাপনা শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) এটিএম ফরহাদ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান এবং সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফা কামাল কিশোরগন্জ প্রেসক্লাব সদস্যসচিব মানোয়ার হোসেন রনি, কৃষক লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী ও স্কাউট, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa