- - -

ভূজপুরে সৎ মাকে হত্যার পর ২৫ বছর পালিয়ে ছিল সাজাপ্রাপ্ত আসামি

Print News

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা  ভূজপুর থানার আলোচিত ঘটনা সৎ মা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে( ৫১) আটক করেছে র‌্যাব।শনিবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রামের রৌফবাদ এলাকা থেকে তাকে আটক করে।

আটক আসামি ভূপজুর থানার বাংলাপাড়া গ্রামের আমিনুর রহমান পুত্র। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২৫ বছর পর পলাতক ছিল আসামি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী দীর্ঘ ২৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa