- - -

ভুয়া সাংবাদিকরা যেন মহান এই পেশার ক্ষতি করতে না পারে : ওবায়দুল কাদের

Print News

ভুয়া সাংবাদিকরা যেন মহান এই পেশার ক্ষতি করতে না পারে : ওবায়দুল কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আর সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

রোববার ২৬ মে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই।
এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়।

এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa