- - -

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

Print News

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

 

ভয়াবহ বাস দুর্ঘটনা ভারতের মহারাষ্ট্রের গোন্ডিয়ায়। এক বাইক চালককে বাঁচতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত আরও অনেকে। ঘটনার খবর প্রকাশ‍্যে আসার পর ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে প্রশাসন। স্থানীয় সূত্রে প্রকাশ, মহারাষ্ট্রের ভান্ডারা থেকে গোন্ডিয়ার পথে যাচ্ছিল ওই সরকারি বাস। শুক্রবার (২৯ নভেম্বর ) দুপুর ১২টা ৩০ মিনিটে হঠাৎ বাসটির সামনে চলে আসে একটি বাইক। বাইক চালককে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাস। যার জেরে হাইওয়ের উপর পাল্টি খেয়ে যায় বাসটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা যায়, বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ‍্যে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে  বহু। ফলে মৃতের সংখ‍্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন বিদায়ী মুখ‍্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রশাসনকে সমস্ত রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa