[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

ভারতের মহারাষ্ট্রে পিকনিকে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে ৮ কিশোরের মৃত্যু 

ভারতের মহারাষ্ট্রে পিকনিকে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে ৮ কিশোরের মৃত্যু

 

ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ল ৮ কিশোর। বৃহস্পতিবার (১ অক্টোবর ) ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার বিদ্যগড় সৈকতে ঘুরতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল ৮ জন। সকলেই পুনের বাসিন্দা। পুলিশ সূত্রে প্রকাশ, ওই ৮ জনই ১৬ বছর বয়সি। তাদের সবার দেহ উদ্ধার করা গিয়েছে। পুনের আলান্দির একটি প্রাইভেট টিউশন গ্রুপের পড়ুয়া ওই ৮ কিশোর। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল পড়ুয়াদের একটি দল ঘুরতে এসেছিল রায়গড়ে। মোট ৪৮ জনের দলে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ৬ জন শিক্ষক ছিলেন। বিকাল ৫টা ৩০ মিনিটে দিব্যগড় সৈকতে পিকনিক করতে গিয়েছিল ওই দলটি। সেই সময়ে ওই ৮ জন কিশোর সমুদ্রে নেমে যায়, তারপরেই তলিয়ে যায় তারা। সমুদ্রের স্রোতের জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই ৮ কিশোরকে তলিয়ে যেতে দেখেই উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় ওয়াটার স্পোর্টস সংগঠনের উদ্ধারকারীরা। কিন্তু ৮ জনকে বাঁচানো যায়নি, পরে তাদের দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn