- - -

ভারতের গুজরাটে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জন নিহত 

Print News

ভারতের গুজরাটে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জন নিহত

 

ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের গুজরাটে। গাড়ি, বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, শনিবার (৩ মে) দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সবরকন্ঠ জেলায়। পুলিশ জানিয়েছে, সরকারি বাসটি আম্বাজি থেকে ভদোদরার দিকে যাচ্ছিল। উল্টো দিকের সড়ক দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী একটি জিপ। হিঙ্গাটিয়া গ্রামের কাছে রাজ‍্য সড়কের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরেই একটি বাইক ও জিপে সজোরে ধাক্কা মারে। জোড়া সংঘর্ষের পর জিপটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ এই দুর্ঘটনায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa