- - -

ভারতের উত্তরাখন্ডে গভীর খাদে পড়ল বাস, দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩

Print News

ভারতের উত্তরাখন্ডে গভীর খাদে পড়ল বাস, দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩

 

ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার (২৫ ডিসেম্বর ) সকালে ভীমতাল শহরের কাছে গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, হলদোয়ানি থেকে আলমোরা যাচ্ছিল বাসটি। ভীমতালের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দেড়হাজার ফুট গভীর খাদে পড়ে যায় সেটি। খাদে পড়ার সময় একাধিক যাত্রী বাস থেকে ছিটকে পড়েন। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত হয়েছেন ২৪ জন। তাদের মধ‍্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে নামেন। পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ, দমকল এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa