- - -

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৫ চিকিৎসক নিহত 

Print News

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৫ চিকিৎসক নিহত

 

ভারতের উত্তরপ্রদেশের লখনউ- আগ্রা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা মারল গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলে উত্তরপ্রদেশের সোফিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে। জানা যায়, সোফিয়া মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসক মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) রাতে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছিলেন। বুধবার (২৭ নভেম্বর ) ভোর ৩ টা ৩০ মিনিটে সেখান থেকে গাড়িতে ফিরছিলেন। আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন‍্য লেনে ঢুকে পড়ে। এবং উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। দুর্ঘটনার এতটাই ভয়ংকর ছিল যে এর অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের। পাশাপাশি আরেক এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুতগতিতে হাইওয়ে দিয়ে চলার সময় কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন চালক যার জেরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এবং তীব্র গতির জেরে ডিভাইডার ভেঙে ভুল লেনে চলে আসে। পুলিশের তরফে জানানো হয়েছে, ৫টি দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একমাত্র জীবিত যুবকের নাম জয়বীর। তাঁকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa