
বোয়ালখালী উপজেলার চরণদ্বিপ হারবাংগিরী দরবার শরীফে
ওরশ শরীফ সম্পন্ন
খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ গ্রামস্থ হারবাংগিরী দরবার শরীফের মহান আউলিয়া সূফি ব্যক্তিত্ব, মুশকিল কোশা, আলেমকূলের শিরোমণি হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক হারবাংগিরী শাহ্ ( ক,) এর দ্বিতীয় বার্ষিক ওরশ শরীফ গত ২৩ রমজান, ৩ এপ্রিল, ২০ চৈত্র বুধবার ২০২৪ চরণদ্বীপ ইউনিয়নের চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফ প্রাঙ্গনে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পবিত্র ওরশ শরীফ উদযাপিত হয়েছে।
মহান ওরশ শরীফের সার্বিক কার্যক্রম ও আখেরি মুনাজাত পরিচালনায় ছিলেন চরণদ্বিপ হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ্ হারবাংগীরি আল মাইজভাণ্ডারী মঃজিঃআঃ।
সর্বক্ষনিক সহযোগিতায় ছিলেন নায়েবে সাজ্জাদানশীন হযরত শাহজাদা সৈয়দ রহমান মিঞা শাহ হারবাংগীরি আল মাইজভান্ডারী মঃজিঃআঃ ও হযরত মাওলানা সৈয়দ আহমদ শাহ্ হারবাংগীরি আল মাইজভান্ডারী মঃ জিঃ আঃ।
![]()









