- - -

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা করে চুনারুঘাটে মুড়ারবন্দ দরগা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

Print News

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা করে চুনারুঘাটে মুড়ারবন্দ দরগা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র – জনতার রুহের মাগফেরাত কামনা করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার (৫ আগস্ট) সন্ধায় বাদ মাগরিব উপজেলার সদর ইউনিয়নে ১২০ আউলিয়া দরবার শরীফ মুড়ারবন্দ দরগা জামে মসজিদে প্রয়াত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আফছর আহমেদ ( সাবেক হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ) এর সহধর্মিণী জাহানারা আফছর ও আফছর আমাদের ভাতিজা মোহাম্মদ রাজিব আহমদ লিমন সহ এলাকার যুবসমাজ আব্দুল মান্নান ও হৃদয় আহমেদ সহ অন্যান্যদের উদ্যোগে গণ অদ্ভুখানে শহীদ সকল ছাত্র – জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । উক্ত দোয়া মাহফিলে সর্ব সাধারণ অংশগ্রহণ করেন । মুড়ারবন্দ দরগা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাজী নেয়ামত আলী দেশ ও জনগণের শান্তি কামনা করে দোয়া সম্পন্ন করেন । দোয়া শেষে তোবারক মিস্টি বিতরণ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa