- - -

বেড়াতে এসে দুই বন্ধুর মৃত্যু

Print News

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল ১ সেপ্টেম্বর বিকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সাভারের রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে আল মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার বেলাল হোসেন বলেন, ‘উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে আসেন তিন বন্ধু। তারা বারিন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যান। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের উদ্ধার করতে অভিযান শুরু করি। বিকাল ৪টার দিকে মৃত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির কাছে লাশ হস্তান্তর করা হয়।’
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa