- - -

বেঙ্গালুরুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৫ যুবক নিহত

Print News

বেঙ্গালুরুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৫ যুবক নিহত

 

বেপরোয়া গতির বলি ৫ যুবক। বেঙ্গালুরুর জিন্দাল উড়ালপুলের কাছে শনিবার (১৪ ফেব্রুয়ারী ) রাতে দ্রুত গতিতে আসা একটি গাড়ি উল্টে যায়। তারপরে তা গিয়ে ধাক্কা মারে বাসের সঙ্গে। দুর্ঘটনায় ওই গাড়ির মধ্যে থাকা ৫ যুবকের মৃত্যু হয়। জানা যায়, এদিন রাত ১১ টা ৩০ মিনিটে মদনায়কনাহাল্লি্ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, টুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল ওই গাড়িটি। উড়াল পুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কা মারার পর দুই বার পাল্টি খেয়ে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাসে। পুলিশ আরও জানায়, ওই বাসে ৪২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কোনও বাস যাত্রী আহত হননি। বাসের তেমন ক্ষতি না হলেও গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। ওই গাড়িতে চালকসহ ৫ জন ছিলেন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ৫ জন যুবকই দোদ্দাবল্লাপুরের বাসিন্দা। তবে তাঁরা বাড়িতে কাউকে কিছু না জানিয়েই রাতে গাড়ি নিয়ে বার হয়েছিলেন। ৫ বন্ধু কোথায় যাচ্ছিলেন, তা জানা যায়নি। পুলিশ দুর্ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa