- - -

বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়

img 20261115 wa0012
Print News

বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়

সৌদী আরবের জেদ্দা শহরের মুচনা বাজারে অবস্থিত একটি রেষ্টুরেন্টে শুক্রবার বাদএশা ছৈলা আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নানু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌদি প্রবাসী ছৈলা আফজলাবাদ ইউনিয়নবাসীর এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি আরব প্রবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং নানু মিয়ার প্রতি নির্বাচনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সভায় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লোকজন ছাড়া ও স্থানীয় জেদ্দা বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় বক্তারা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে জয়যুক্ত হওয়ার পরও ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে ষড়যন্ত্র করে উনার বিজয় ছিনিয়ে নেওয়ার সমালোচনা করা হয় এবং চেয়ারম্যান না হয়ে ও বিগত ১৫/১৬ বছর ধরে নানু মিয়া ইউনিয়নের প্রতিটি জায়গায় বিভিন্ন ভাবে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa