
বৃষ্টিতে বিধ্বস্ত মহারাষ্ট্র, গত ২৪ ঘন্টায় মৃত অন্তত ১০ জনের
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত ভারতের মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জানা যায়, নাসিকে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১১ হাজার ৮ শত জনকে উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টিতে বেড়েছে গোদাবরী নদীর জলস্তর। গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। মহারাষ্ট্র জুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। পুণের সদর দপ্তরে আরও ২টি দল প্রস্তুত রাখা হয়েছে। সংংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। জয়কওয়াড়ি বাঁধের জল বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় পৈথানের শম্ভাজিনগরের প্রায় ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। মহারাষ্ট্র জুড়ে চলছে উদ্ধার কাজ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ প্রশাসনকে সক্রিয় থাকার নিদেশ দিয়েছেন। একাধিক উচ্চ পযায়ের প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।
![]()









